Contacts

Room: 357, 2nd floor, Block B
House no: 17, Road No: 08,
Dhanmondi, Dhaka 1209

pnrfr2019@gmail.com

01306910016

আমাদের সেবাসমূহ

যত্ন, গবেষণা ও সহায়তায় পেশেন্টদের অগ্রাধিকার

প্রফেসর নজরুল রিউমাটোলজি অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন (PNRFR) ট্রাস্ট  আমরা বিশ্বাস করি, রিউমাটিক ও অন্যান্য জটিল রোগে আক্রান্ত প্রতিটি পেশেন্ট মানসম্মত চিকিৎসা, সম্মান এবং সুস্থ জীবনযাপনের অধিকার রাখে।

আমাদের কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের পেশেন্টদের চিকিৎসাগত ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় চিকিৎসা সেবা, গবেষণা, পেশেন্ট সচেতনতা এবং কমিউনিটি পর্যায়ে উদ্যোগ গ্রহণ করি।

goal1
932ca7d3-04c8-4138-bed5-dbbdb12a8e11

আমাদের অর্জন

বাস্তব পরিবর্তনের প্রতিফলন

প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত PNRFR বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে স্বাস্থ্যসেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

রিউমাটোলজি চিকিৎসার মান উন্নয়নে ১০০টিরও বেশি গবেষণা কার্যক্রম পরিচালনা।

SpA, কোমর ব্যথা ও অন্যান্য রোগের বিষয়ে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন।

প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত এলাকায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ সহায়তা প্রদান।

দরিদ্র ও অসহায় পরিবারের জন্য আর্থিক সহায়তা, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ।

কমিউনিটি প্রোগ্রাম ও গণমাধ্যমের মাধ্যমে দশ হাজারেরও বেশি মানুষের কাছে সচেতনতা বার্তা পৌঁছানো।

আমাদের এই কার্যক্রমগুলো পেশেন্টদের চিকিৎসার মান উন্নত করছে, স্বাস্থ্য সচেতনতা বাড়াচ্ছে এবং দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার প্রতি মানুষের আস্থা আরও দৃঢ় করছে।

পেশেন্টকেন্দ্রিক সেবার প্রতি আমাদের অঙ্গীকার

সহজলভ্য ও সাশ্রয়ী চিকিৎসাসেবা

আমরা বাংলাদেশের রিউমাটিক ও অন্যান্য জটিল রোগে আক্রান্ত পেশেন্টদের জন্য সহজলভ্য ও সাশ্রয়ী চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ। অনেক পেশেন্ট আর্থিক সীমাবদ্ধতা বা সচেতনতার অভাবে সময়মতো চিকিৎসা নিতে পারেন না। আমাদের কার্যক্রমের মাধ্যমে আমরা নিশ্চিত করি, সামাজিক এবং আর্থিক অবস্থান নির্বিশেষে সবাই মানসম্মত চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেন।

রোগ নিয়ন্ত্রণের পাশাপাশি আমাদের লক্ষ্য পেশেন্টদের সামগ্রিক সুস্থতা ও জীবনমান উন্নয়নে সহায়তা করা। তাদের চিকিৎসা যাত্রায় শারীরিক, মানসিক ও সামাজিক সব দিক থেকে পাশে থাকার চেষ্টা করি।

সম্মান ও মর্যাদার সাথে মানসম্মত সেবা

চিকিৎসাগত নৈতিকতা, মানবিকতা এবং দায়িত্ববোধের ভিত্তিতে আমাদের প্রতিটি সেবা পরিচালিত হয়। প্রতিটি পেশেন্টকে সম্মান ও মর্যাদার সাথে দেখা হয় এবং তাদের সর্বোত্তম স্বার্থ বিবেচনা করে চিকিৎসা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

স্থানীয় স্বাস্থ্যব্যবস্থার বাস্তবতা বিবেচনা করে আমরা সর্বোচ্চ মানের চিকিৎসা সেবা প্রদানে সর্বদা সচেষ্ট থাকি।

পেশেন্টদের ক্ষমতায়ন

প্রতিটি সিদ্ধান্তের কেন্দ্রে পেশেন্ট

আমাদের ফাউন্ডেশনের প্রতিটি কার্যক্রমের মূল লক্ষ্য হলো পেশেন্টদের কল্যাণ ও সুস্থতা। তাদের চিকিৎসা ও সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থাপনা সম্পর্কিত সকল সিদ্ধান্ত গ্রহণে আমরা পেশেন্টদের সক্রিয় অংশগ্রহণকে উৎসাহিত করি। সচেতন ও তুলনামূলক রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন পেশেন্টেরা জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে দীর্ঘস্থায়ী রোগ ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে যা তাদের সামগ্রিক জীবনমান উন্নত করে

শিক্ষা, সচেতনতা ও আত্মপ্রেরণা

রোগ সচেতনতামূলক সেমিনার, প্রকাশনা এবং ক্যাম্পেইনের মাধ্যমে আমরা পেশেন্টদের মধ্যে আত্মপ্রেরণা ও সচেতনতা বৃদ্ধি করি। এসব উদ্যোগ তাদের নিজেদের রোগ, চিকিৎসার বিভিন্ন বিকল্প এবং দীর্ঘমেয়াদি যত্ন সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে সহায়তা করে।

আমাদের পেশেন্ট ক্ষমতায়ন কর্মসূচিগুলো সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বাড়াতে এবং সামাজিক অংশগ্রহণে উৎসাহিত করতে সহায়তা করে। এর ফলে পেশেন্টেরা একে অপরকে সমর্থন ও অনুপ্রেরণা দিতে সক্ষম হয়।

রিউমাটোলজি গবেষণা

স্থানীয় বাস্তবতার ভিত্তিতে গবেষণা

আমাদের গবেষণা কার্যক্রমের প্রধান লক্ষ্য হলো আন্তর্জাতিক চিকিৎসা নির্দেশিকা এবং বাংলাদেশের সামাজিক ও আর্থিক বাস্তবতার মধ্যে বিদ্যমান ব্যবধান কমিয়ে আনা। আমরা এমন কার্যকর, টেকসই ও সাশ্রয়ী চিকিৎসা পদ্ধতি উদ্ভাবনে গুরুত্ব দিয়ে থাকি যা দেশের পেশেন্টদের জন্য বাস্তবসম্মত এবং উপযোগী।

উন্নত ফলাফলের জন্য সমন্বিত উদ্যোগ

গবেষণাকে আরও কার্যকর ও অর্থবহ করতে আমরা দেশি-বিদেশি স্বনামধন্য প্রতিষ্ঠান, মেডিকেল ইনস্টিটিউশন এবং গবেষকদের সঙ্গে যৌথভাবে কাজ করি, যা আমাদের গবেষণা সক্ষমতা বাড়াতে এবং বৈজ্ঞানিক তথ্যকে বাস্তব চিকিৎসাসেবায় রূপান্তর করতে সহায়তা করে।

আমাদের গবেষণা কার্যক্রম দেশের রিউমাটোলজি চিকিৎসায় নির্ভুল রোগ নির্ণয়, কার্যকর চিকিৎসা কৌশল এবং দীর্ঘমেয়াদি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

কমিউনিটি পর্যায়ে কার্যক্রম

ভুল ধারণা দূরীকরণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধি

বাংলাদেশে এখনও অনেক মানুষ রিউমাটিক রোগকে অভিশাপ বা জীবনের অনিবার্য অংশ মনে করেন। আমাদের কমিউনিটি সেবামূলক কার্যক্রমের মাধ্যমে ভুল ধারণা দূর করে, দ্রুত রোগ নির্ণয় ও চিকিৎসার প্রতি মানুষকে উৎসাহিত করে তুলে।

সচেতনতা ও কমিউনিটির অংশগ্রহণ

সচেতনতামূলক কর্মসূচি, স্বাস্থ্য ক্যাম্প এবং কমিউনিটি ভিত্তিক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আমরা পেশেন্ট, তাদের পরিবার এবং স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকি। এসব উদ্যোগ মানুষের মাঝে অংশগ্রহণের মানসিকতা তৈরি করে, আশা জাগায় এবং পেশেন্টদের একাকীত্ব দূর করতে সহায়তা করে।

আমাদের গৃহীত কার্যক্রমগুলো মাধ্যমে রিউমাটিক রোগে আক্রান্তরা নিজেদের বোঝার সাহস পায় এবং সময়মতো চিকিৎসা নিতে আগ্রহী হয়।

আমাদের কার্যক্রম ও প্রোগ্রামগুলো দেখুন

আমাদের অঙ্গীকার

আমরা সততা, মানবিকতা ও দায়িত্ববোধের সঙ্গে পেশেন্টদের সেবা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ। পেশেন্টকেন্দ্রিক চিকিৎসা, গবেষণা, ক্ষমতায়ন এবং কমিউনিটি কার্যক্রমের মাধ্যমে প্রফেসর নজরুল রিউমাটোলজি অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন (PNRFR) ট্রাস্ট একটি সুস্থ, সচেতন ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।